Somoy TV
ছুটির দিনে রাজধানীতে বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু মিরপুর জাতীয় চিড়িয়াখানা। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই নানা বয়সী মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে চিড়িয়াখানা প্রাঙ্গণ।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শনার্থীর সংখ্যাও। তপ্ত রোদ উপেক্ষা করেই পরিবার-পরিজন, বিশেষ করে শিশুদের নিয়ে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। বাঘ, সিংহ, জিরাফ আর বানরের খাঁচার সামনেই ছিল সবচেয়ে বেশি জটলা। আরও পড়ুন: রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢলখাঁচাবন্দি পশুপাখিদের কিচিরমিচির আর চলন-বলন সরাসরি দেখতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। তবে দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে বেশ কিছুটা ভোগান্তি পোহাতে হয় অনেককে। আরও পড়ুন: একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছে অপরূপ দুই জায়গা থেকেঅন্যদিকে, ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন চিড়িয়াখানাকর্মীরা। দেয়া হচ্ছে পরিবেশ দূষণ না করার নির্দেশনা।
Go to News Site