অপ্রতিদ্বন্দ্বি ‘দম’, তিন দিনে আয় কোটির ঘরে?
Somoy TV

অপ্রতিদ্বন্দ্বি ‘দম’, তিন দিনে আয় কোটির ঘরে?

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ৫ সিনেমার মধ্যে দর্শকপ্রিয়তা আর আয়ের দৌড়ে এগিয়ে আছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, আফরান নিশোর ‘দম’, চার নারী অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত ‘প্রেশার কুকার’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’ এবং একঝাঁক তারকার ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাহলগুলো ঘুরে দেখা গেল এবারের ঈদে ভায়োলেন্স নয়, পারিবারিক ও কাহিনি নির্ভর সিনেমার প্রতি ঝোঁক বেশি সিনেপ্রেমীদের। যে কারণে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। অ্যাকশনের বদলে জীবনমুখী গল্পের সিনেমার প্রতি দর্শকদের প্রবল আগ্রহ বাড়ায় ‘দম’র প্রায় সবকটি শো চলছে হাউজফুল। যেখানে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউজফুল, যা নিশোর ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে এটি। মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা দিয়ে শুরু হয় ওপেনিং রেভিনিউ। দ্বিতীয় দিনে সিনেমাটি ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করে। তিন দিনের পুরো আয়ের হিসেবে কোটির ঘরে পৌঁছেছে ঈদের সিনেমা ‘দম’। আরও পড়ুন: জ্ঞান আর বেগুনে তর্ক হলে সমস্যা: আফরান নিশো প্রসঙ্গত, দর্শবপ্রিয়তা ও আয়ের দিক থেকে ‘দম’র পরই রয়েছে তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত  ‘বনলতা এক্সপ্রেস’। এরপর পর্যায়ক্রমে রয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’, আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিব খান অভিনীত  ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ ও রায়হান রাফী পরিচালিত শবনম বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। আরও পড়ুন: ঈদের তৃতীয় দিনেও সিনেমাহলে উপচে পড়া ভিড়

Go to News Site