‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন
Somoy TV

‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন

হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।সোমবার (২৩ মার্চ) লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অভিনেত্রীর মৃত্যু হয়। মার্কিন সাময়িকী ভ্যারাইটি অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে। দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন ভ্যালোরি পেরিন। তার এ রোগ ২০১৫ সালে রিপোর্টে ধরা পড়ে। এরপর থেকেই চলাফেরার ক্ষমতা, খাওয়া-দাওয়া ও কথা বলার সক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে অভিনেত্রীর। ১৯৪৩ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্ম নেয়া পেরিন ক্যারিয়ার শুরু করেন লাস ভেগাসে শোগার্ল হিসেবে। এরপর মডেলিং আর অভিনয়ে নিয়মিত দেখা যেত তাকে। প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে কভার গার্ল হয়েছিলেন এ আমেরিকার সুন্দরী। অভিনয়ের প্রতি দুর্বলতা থেকে পা রাখেন হলিউড জগতে। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেনি’ সিনেমায় তার অভিনয় তাকে নিয়ে যায় অস্কারের মনোনয়ন পর্যন্ত। ব্যবসা সফল অসংখ্য সিনেমা করলেও ‘সুপারম্যান’ সিরিজের ‘মিস টেশম্যাকার’ চরিত্র তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। ক্রিস্টোফার রিভ অভিনীত ‘সুপারম্যান’ সিনেমায় নায়কের বিপরীতে পেরিন ভিলেন লেক্স লুথারের সঙ্গিনী ছিলেন। আরও পড়ুন: নর্দমায় পড়ে ছিল অভিনেতার মরদেহ ভ্যালেরি পেরিনের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’, ‘হোয়াট ওমেন ওয়ান্ট’, ‘ইআর’, ‘দ্য প্র্যাকটিস’, ‘ন্যাশ ব্রিজ’ ইত্যাদি।   আরও পড়ুন: যে কারণে অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

Go to News Site