Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সেতু আছে, কিন্তু ১০ বছরেও হয়নি তার উপর দিয়ে চলাচলের সুযোগ। সেতুর দুইপাশের মাটি সরে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাটি। বর্তমানে আশপাশের ১০ গ্রামের মানুষের প্রাণের দাবি এই সেতুটি সংস্কার করার। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু প্রায় এক দশক ধরে ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে। সেতুটি নির্মাণ করা হলেও এটিতে ওঠার সড়ক না থাকায় এখন পর্যন্ত কোনো যানবাহন, পথচারী এমনকি গবাদিপশুও চলাচল করতে পারেনি। ফলে সম্ভাবনাময় এই অবকাঠামোটি এলাকাবাসীর জন্য উপকারের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরষপুর রেলওয়ে ব্রিজের Read More
Go to News Site