Somoy TV
‘টাটিরি’ গান নিয়ে বিতর্কের মাঝেই দ্বিতীয়বার বিয়ে করলেন ভারতীয় র্যাপার বাদশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গায়কের বিয়ের মুহূর্তের একগুচ্ছ ছবি ও ভিডিও।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ মার্চ) গায়ক বাদশার মা পুনম রিকি তার সোশ্যাল হ্যান্ডেলে ছেলের বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেন। সেই সঙ্গে আপলোড করেন বিয়ের মুহূর্তের একাধিক ভিডিও। ক্যাপশনে নবদম্পতিকে আর্শীবাদ ও নতুন জীবনের শুভেচ্ছা জানান তিনি। বিয়ের ছবি ও ভিডিও প্রকাশের পরপরই দ্রুত তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যেখানে দেখা যাচ্ছে, দুই পরিবারের উপস্থিতিতে নববধূর সঙ্গে বিয়ের রীতি পালন করছেন বাদশা। দ্বিতীয় বিয়ে করা বাদশার পাত্রী পাঞ্জাবের পরিচিত অভিনেত্রী ইশা রিকি। ২০১২ সালে ‘জট অ্যান্ড জুলিয়েট’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন। তবে জনপ্রিয়তা পান ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’ সিনেমার মাধ্যমে। ২০২১ সালে একে অন্যের প্রেমে পড়েন বাদশা ও ঈশা। প্রথমে বন্ধুর পার্টিতে পরিচয় থেকে ভালোলাগা এরপর একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। সময়ের স্রোতে সে সম্পর্ক গড়ায় ভালোবাসায়। সম্পর্কের ৪ বছর পর তাই বিয়ের সিদ্ধান্ত নেন এ জুটি। আরও পড়ুন: বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী সঞ্জীতা বিয়ে করেছেন, পাত্র কে? গায়ক বাদশার প্রথম স্ত্রীর নাম জেসেমি গ্রেস ম্যাসি সিং। ২০২০ সালে তাদের সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। সে ঘরে গায়কের একটি কন্যা সন্তান রয়েছে। আরও পড়ুন: বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির
Go to News Site