Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাকের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিরার বস্তাসহ একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক জাকারিয়া হোসেন (৩৪) কে আটক করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। তবে এ ঘটনায় জড়িত জিরার মূল মালিকরা এখনও পলাতক রয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরার পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ Read More
Go to News Site