Somoy TV
মাদারীপুরের কালকিনিতে ইজিবাইক উল্টে খাদে পড়ে চান মিয়া (৪৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী, মেয়ে, চালকসহ আরও চারজন।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার নীলমনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর উরারচর এলাকা থেকে যাত্রী নিয়ে বাঁশগাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ইজিবাইক। পথে নীলমনি ব্রিজ পার হওয়ার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে খাদে পড়ে যায়। এতে চাঁন মিয়া, তার স্ত্রী, মেয়েসহ পাঁচজন আহত হন। আরও পড়ুন: গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকা নিহত স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Go to News Site