Jagonews24
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদযাপন উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। সভাটি বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত শুক্রবার (২৭ মার্চ) একই সময়ে অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জাতীয় নেতারা ও দেশবরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। অনুষ্ঠান সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন এবং তা যথাযথভাবে পরিচালনার বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেএইচ/এএমএ
Go to News Site