আজ কোথায় কী?
Somoy TV

আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।বুধবার (২৫ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে সভায় অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধান। দুপুর দেড়টায় রেশম শিল্পের আধুনিকায়নের করণীয় নির্ধারণী বিষয়ক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় মন্ত্রিপরিষদ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রীর কর্মসূচি বিকেল ৩টায় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।  বিএনপির কর্মসূচি দুপুর আড়াইটায় রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৫৬-তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত  ডা. শফিকুর রহমান।

Go to News Site