Somoy TV
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরান যুদ্ধে জয় পাওয়ার দাবি করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান একটি মূল্যবান প্রস্তাব দিয়েছে।যদিও ইরানি কর্মকর্তারা এ পর্যন্ত এই ধরনের আলোচনার কথা অস্বীকার করে আসছেন। তিনি প্রস্তাবটি কী ছিল তা নির্দিষ্ট করে বলেননি, তবে বলেছেন যে এটি হরমুজ প্রণালী সম্পর্কিত ‘একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। আরও পড়ুন:ইরান যুদ্ধের দায় প্রকাশ্যে প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প! ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে তেহরান ওয়াশিংটনকে তেল ও গ্যাস সম্পর্কিত একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার’ দেয়ার প্রস্তাব দিয়েছে এবং সংঘাতের অবসানে একটি চুক্তি সম্ভব হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।এছাড়া ওভাল অফিসে ট্রাম্প ঘোষণা করেন, ‘আমরা জিতে গেছি। এই যুদ্ধে আমাদের জয় হয়েছে। একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন হাজার হাজার মার্কিন মেরিন সেনা এবং সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার ও কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছেন।এছাড়া ইসরাইলি সামরিক বাহিনী তাদের যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য ইরানের সঙ্গে আরও কয়েক সপ্তাহ যুদ্ধ চালিয়ে যেতে চায় বলেও প্রতিবেদনে বলা হয়। আরও পড়ুন:হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র-ইরান মিলে নিয়ন্ত্রণ করবে, ট্রাম্পের এই ধারণাকে উপহাসএদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দক্ষিণ-পশ্চিম ইরানের একটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ লাইনে হামলার খবর দিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, আরেকটি ক্ষেপণাস্ত্র ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে। ইরান একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে একটি তেল আবিবে আঘাত হানে। সূত্র: এনপিআর
Go to News Site