জমি নিয়ে বিরোধ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল কালামের
Somoy TV

জমি নিয়ে বিরোধ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল কালামের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬৫) মমরেজপুর গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত মোহাম্মাদ কাশেম (৫৫) একই গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে এবং নিহতের ফুফাতো ভাই। তাদের বাড়ি পাশাপাশি অবস্থিত। আরও পড়ুন: বগুড়ায় পাওনা টাকার দ্বন্দ্বে কৃষক খুন, পুলিশের ‍দুই কর্মকর্তাকে শোকজ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কালাম ও কাশেমের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত পৌনে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে আতকাপাড়া এলাকায় কাশেম ছুরি দিয়ে কালামকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত কাশেম পলাতক রয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site