যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
Somoy TV

যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয় বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।এতে বলা হয়, এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালী-এর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। পাকিস্তানের সেনা প্রধান সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন বলেও জানানো হয়। এছাড়া ইসলামাবাদ, উভয়পক্ষ রাজি হলে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে। আরও পড়ুন:ইরান অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যে আরও হাজার সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্রএর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন,  তেহরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এরপর তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণাও দেন। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে সাফ জানিয়েছে তেহরান।এদিকে, বুধবার সিএনএনের খবরে বলা হয়, ট্রাম্প সোমবার বলেছেন যে, সংঘাত নিরসনে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ১৫টি বিষয়ে সমঝোতায় পৌঁছেছে এবং ইরান একটি চুক্তিতে আসতে ‘খুবই আগ্রহী’।  আরও পড়ুন:ইরান সংকটের জন্য ট্রাম্প দায়ী, বললেন সাবেক সিআইএ প্রধান এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংলাপ হওয়ার কথা অস্বীকার করলেও, মঙ্গলবার সিএনএন-কে একটি ইরানি সূত্র জানায় যে, দুই দেশের মধ্যে ‘যোগাযোগ’ চলছে এবং যুদ্ধ শেষ করার জন্য ‘টেকসই’ প্রস্তাব শুনতে ইরান ইচ্ছুক।

Go to News Site