Somoy TV
মাদারীপুর পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন: একই এলাকার আদালতি মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর (৬০), দাদন মাতুব্বরের ছেলে বাতেন মাতুব্বর (৩০), মৃত তারা মাতুব্বরের ছেলে আব্বাস আলী মাতুব্বর ও পলি আক্তার।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৫ বছর আগে দাদন মাতুব্বরের নাতনি মুক্তা আক্তারের সঙ্গে একই এলাকার হারুন মোল্লার ছেলে সোহেল মোল্লার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে এক বছর ধরে মুক্তার সঙ্গে যোগাযোগ রাখছে না তার শ্বশুরবাড়ির লোকজন। এরইমধ্যে গোপনে সোহেল আরেকটি বিয়ে করে বিদেশ চলে যায়। বিষয়টি মুক্তার পরিবার জানতে পেরে মঙ্গলবার রাতে সোহেলের পরিবারের কাছে খোঁজখবর নিতে যান। এরই সূত্র ধরে একপর্যায়ে দুপক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে সোহেলের নানা আযাহার মাতুব্বর লোকজন নিয়ে মুক্তার পরিবারে ওপর হামলা চালায়। এতে চারজন আহত হয়।আরও পড়ুন: পারিবারিক কলহ: তিন বছর পর কবর থেকে বোনের মরদেহ তুলে অন্য জমিতে দাফন!আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। অবশ্য হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Go to News Site