ফের বাড়ছে ঢাকার বায়ুদূষণ, শীর্ষে দিল্লি
Somoy TV

ফের বাড়ছে ঢাকার বায়ুদূষণ, শীর্ষে দিল্লি

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। ঈদের মধ্যে বাতাসের মান ভালো থাকলেও সরকারি ছুটি শেষে খুলেছে অফিস আদালত। বুধবার (২৫ মার্চ) আবারও ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর হয়ে উঠছে।সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ট স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এদিকে, একই সময়ে ২৫০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে আছে ভারতের দিল্লি। এ ছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং, যার স্কোর ২২৮। তৃতীয় স্থানে ১৯৬ স্কোর নিয়ে পাকিস্তানের রয়েছে লাহোর, চতুর্থ স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই, স্কোর ১৮০ এবং পঞ্চম অবস্থানে রয়েছে সৌদি আরেবের রিয়াদ, যার স্কোর ১৬৮। ৬ষ্ট অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, স্কোর ১৬৩। আরও পড়ুন: দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব জেলায় একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Go to News Site