এক ক্লিকেই জানা যাচ্ছে জ্বালানি তেলের লাইভ আপটেড
Somoy TV

এক ক্লিকেই জানা যাচ্ছে জ্বালানি তেলের লাইভ আপটেড

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে দেশে সংকট চলছে জ্বালানি তেলের। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না জ্বালানি। এতে সময় নষ্টের পাশাপাশি বাড়ছে ভোগান্তি। এমন বাস্তবতায় গ্রাহক ও ক্রেতাদের ভোগান্তি কমাতে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু।এই  ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাচ্ছে তেল সংক্রান্ত সব তথ্য। কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে, কোথায় তেল নেই এবং মজুতের সর্বশেষ তথ্য।উপজেলা প্রশাসন জানিয়েছে, নতুন এই উদ্যোগের ফলে পাম্পে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বা তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো ভোগান্তি অনেকটাই কমবে। এতে সাধারণ মানুষের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপুর সঙ্গে কথা হয়। তিনি জানান, স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে এবং ফটিকছড়ি ডট কমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে। সহায়তা করছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসনও। গত তিন দিনে ৬ হাজার গ্রাহক এর থেকে সেবা নিয়েছে। ভোগান্তি কমছে মানুষের। সাশ্রয়ী হচ্ছে সময়। মূলত বিষয়টি মাথায় আসার পর উপজেলা প্রশাসনকে জানিয়েছি। তারা আমাকে সহায়তা করছেন।আরও পড়ুন: জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, রাজধানীতে বেশ কয়েকটি পাম্প বন্ধফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম জানান, এই সিস্টেম সাধারণ মানুষের  জন্য ভালো হয়েছে, ভোগান্তি কমছে। সহজেই তথ্য পাচ্ছে সবাই। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে। প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ স্থানীয় সেবাকে আধুনিক করতে সহায়ক করছে এবং নাগরিকদের সময় ও শ্রম সাশ্রয়ে ভূমিকা রাখবে।নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন— কোন পাম্পে তেল সরবরাহ রয়েছে, কখন পাওয়া যাবে এবং কোথায় মজুতের অবস্থা কী।স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ ব্যবহার করা যাবে। লিংকে ঢুকলেই দেখা যাবে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে না।

Go to News Site