আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে আইএমএফের সন্তোষ প্রকাশ
Somoy TV

আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে আইএমএফের সন্তোষ প্রকাশ

রিজার্ভ ও মুদ্রা বিনিময় হারসহ বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে আইএমএফের প্রতিনিধি দল এ সন্তুষ্টির কথা জানায়। এর আগে, আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করে। এ সময় বাংলাদেশের আর্থিক খাত সংস্কার নিয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রস্তাবনার আহ্বান জানায় সংস্থাটি। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ এদিকে, আর্থিক খাতের সব সূচক ইতিবাচক ধারায় থাকায় আইএমএফের ঋণের কিস্তি ছাড়ে কোনো বাধা থাকবে না বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

Go to News Site