Somoy TV
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের আইডি হ্যাকারদের দখলে নেই; চলে গেছে ফেসবুকের হাতে। খুব দ্রুতই আইডি ফিরে পাবার আশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।বুধবার (২৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের মোবাইল, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক পরবর্তী বিষয়ে এ তথ্য জানান।তানভীর বলেন, ‘কারা মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাক করেছে, তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান প্রসিকিউটর জোহা। মঙ্গলবার রাতে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের মোবাইল সেট, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক করে হ্যাকার চক্র। এ বিষয়ে স্বরাষ্ট্র, আইন ও তথ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।’আরও পড়ুন: ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক, জিডিতিনি আরও বলেন, ‘এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। একটি লিংক পাঠিয়ে সব কিছু হ্যাক করা হয়েছে।’
Go to News Site