Somoy TV
কিডনি রোগীদের খাবারের পছন্দে সতর্ক থাকতে হয়, কারণ খাদ্য তাদের কিডনির কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। দুপুরের খাবারে কিছু সুষম ও স্বাস্থ্যকর বিকল্প খাবার রাখতে হবে। যা কিডনির রোগীদের জন্য উপযুক্ত হতে পারে।জেনে নিন কিডনি রোগীদের স্বাস্থ্যকর খাবার সম্পর্কে- ১. প্রোটিনের সঠিক পরিমাণ: মাছ (কম পরিমাণে, কারণ অতিরিক্ত প্রোটিন কিডনিতে চাপ দিতে পারে)। ডিমের সাদা অংশ (ডিমের কুসুম এড়িয়ে চলা ভালো)। কোনো চর্বিহীন মাংস (যেমন: মুরগির বুকের মাংস)। আরও পড়ুন: খাবার খাওয়ার পর অ্যালার্জির সমস্যা, করণীয় কী? ২. সবজি: কম পটাসিয়াম যুক্ত সবজি খেতে হবে যেমন: শসা, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, বরবটি। সবজি সেদ্ধ করে খেতে পারেন, কারণ এতে পটাসিয়ামের পরিমাণ কিছুটা কমে যায়। ৩. শর্করা (কার্বোহাইড্রেট): চাল পরিমিত পরিমাণে, সেদ্ধ চাল বা ব্রাউন রাইস খেতে হবে। লবণ ও ফসফরাস কম রয়েছে এমন আটা বা লবণহীন রুটি খেতে হবে। আরও পড়ুন: প্রেশার হাই হলে তাৎক্ষণিক কী করবেন?৪. ফল: কম পটাসিয়ামযুক্ত ফল যেমন: আপেল, পেয়ারা, আঙ্গুর খেতে পারেন।
Go to News Site