Somoy TV
চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিওসির মোড়ের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে রনজিত ধর ও বাবুল দেসহ আরও দুজন দোহাজারীর দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি অটোরিকশা থামলে তারা সেটিতে ওঠার পরপরই পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়ির যাত্রীরা আহত হন।আরও পড়ুন: বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২পরে স্থানীয়রা তাদের দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
Go to News Site