Somoy TV
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ঠিক আগে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে নতুন দলগুলোর প্রস্তুতি চলছে জোরেশোরে। সেই দৌড়ে বেশ শক্তভাবেই নিজেদের উপস্থিতি জানান দিল হায়দরাবাদ কিংসমেন। শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকশানাকে দলে ভিড়িয়ে।ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক মাধ্যমে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানায়, 'ভালো করে এসেছেন। চতুর বোলার মহেশ থিকশানা এখন হায়দরাবাদ কিংসমেনের অংশ।' আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৩ ম্যাচে ৮২ উইকেট নেয়া থিকশানার ইকোনমি রেট ৭.০৮—যা এই ফরম্যাটে বেশ প্রশংসনীয়। শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত মুখ তিনি। এখন পর্যন্ত ২২৫টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩০ উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি ৭.০৭। চার উইকেট নেয়ার কীর্তিও আছে চারবার।আরও পড়ুন: পিএসএল খেলতে পাকিস্তান গেলেন তামিম এবং রিশাদএদিকে নতুন দল হিসেবে প্রথমবারের মতো পিএসএলে খেলতে নামছে হায়দরাবাদ কিংসমেন। তাই শুরু থেকেই শক্তিশালী স্কোয়াড গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে থিকশানার মতো অভিজ্ঞ স্পিনার বড় সংযোজন হিসেবেই দেখছে দলটি।এবারের পিএসএল অনেক দিক থেকেই আলাদা। প্রথমবারের মতো আটটি দল অংশ নিচ্ছে, যেখানে নতুন সংযোজন হায়দরাবাদ কিংসমেন ও রাওয়ালপিন্ডিজ। ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে ৩৯ দিনের এই আসর, যেখানে মোট ম্যাচ হবে ৪৪টি।
Go to News Site