Somoy TV
নতুন হ্যারি পটার টিভি সিরিজ নিয়ে ভক্তদের অপেক্ষার অবসান শেষ হয়েছে। সিরিজটির প্রথম দৃশ্য প্রকাশ করেছে এইচবিও।সিরিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ছবিতে নতুন হগওয়ার্টস এবং কুইডিচ মাঠের এক ঝলক দেখা গেছে।প্রকাশিত ছবিতে দেখা যায়, নতুন হ্যারি পটার (অভিনয়ে ডমিনিক ম্যাকলাফলিন) কুইডিচ মাঠের দিকে হেঁটে যাচ্ছেন। তার পরনে গ্রিফিন্ডর হাউসের ঐতিহ্যবাহী লাল ও সোনালি রঙের আলখাল্লা। আরও পড়ুন: যে কারণে অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’জে কে রাউলিং-এর বই অবলম্বনে নির্মিত এই সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। সিরিজটির শো-রানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক মাইলোড। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে সিরিজটির দৃশ্যধারণের কাজ চলছে। আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান অভিনেতারএই সিরিজে নতুন প্রজন্মের অভিনেতারা থাকছেন— হ্যারি পটার চরিত্রে থাকছেন ডমিনিক ম্যাকলাফলিন। আরাবেলা স্ট্যানটন, আলাস্টেয়ার স্টাউট। এছাড়া অভিজ্ঞ অভিনেতারাও আছেন, যেমন ডাম্বলডোর চরিত্রে জন লিথগো। সিরিজটি প্রতি বই অনুযায়ী একেকটি সিজন হবে। মোট ৭টি সিজন পরিকল্পনা করা হয়েছে। মুক্তির সম্ভাব্য সময় ধরা হচ্ছে ২০২৭ সাল।
Go to News Site