Somoy TV
কুড়িগ্রামে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জাহিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেফতার জাহিদ হাসান উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ধারিয়ার পাড় গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, গণধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে জাহিদ হাসানের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সন্ধ্যায় ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ঢাকায় উদ্দেশ্যে বের হয় জাহিদ।পথে আয়নালেরঘাট এলাকায় দুধকুমার নদীর তীরে একটি ভুট্টাক্ষেতে ওই তরুণীকে নিয়ে জাহিদ তার বন্ধু বাবু ও অজ্ঞাত আরেক বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গভীর রাতে ওই তরুণী এলাকার একটি বাড়িতে আশ্রয় নেন।আরও পড়ুন: নরসিংদীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতারপরদিন মঙ্গলবার (২৪মার্চ) রাতে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা কচাকাটা থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি প্রেমিক জাহিদকে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, ‘বিষয়টি জেলা পুলিশ গুরুত্বসহকারে দেখছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
Go to News Site