Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের কবিতাচত্বরে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম কক্সবাজার পৌরসভার ইসুলুর ঘোনার বাসিন্দা শাহ্ আলমের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে কবিতাচত্বর এলাকায় খোরশেদ অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় ও ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত Read More
Go to News Site