সরবরাহ সংকটে পাম্পগুলো, বাড়ছে গাড়ির সারি
Somoy TV

সরবরাহ সংকটে পাম্পগুলো, বাড়ছে গাড়ির সারি

জ্বালানি তেলের জন্য গাড়ির সারি বেড়েই চলেছে। মিলছে না চাহিদা মতো। সরবরাহ সংকটে পাম্পগুলো। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনেক পাম্পেই মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা পাম্প কর্তৃপক্ষের।বুধবার (২৫ মার্চ) রাজধানীতে সরেজমিন ঘুরে দেখা গেছে, জ্বালানি সরবরাহ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না অনেক গ্রাহক। কেউ ফিরে গেলেও কেউ দাঁড়িয়ে থাকছেন অনিশ্চয়তার প্রহর গুনে। এদিকে জ্বালানি তেলের সংকটে বন্ধ রয়েছে বিভিন্ন পাম্পও। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। আরও পড়ুন: তেলের দাম না বাড়ানোর কারণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ পাম্পে তেলে জন্য অপেক্ষা করা এক প্রাইভেটকার চালক বলেন, সকাল থেকে ৩টি পাম্প ঘুরে এসেছি, একটাতেও তেল পাইনি। এক মোটরসাইকেল চালক বলেন, প্রায় ৩ ঘণ্টা ধরে এই পাম্পে বসে আছি, এখনও লাইন ধরে তেল নিতে পারিনি। কখন পাবো তাও জানি না। সরকার বলছে তেল আছে, কিন্তু তেল তো পাচ্ছি না।   পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে তেল সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। ঢাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সহকারী পরিচালক মেজর (অব.) মো. আমজাদ হোসাইন বলেন, মূলত তেল সংকটের এ সময়ে জনগণ সেটা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে যান, তারা বিষয়টি বুঝতে চান না তেল নেই। যে কারণে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, আবার পুলিশের সহযোগিতাও আমরা নিয়েছি।     জ্বালানি সংকটে রাজধানীর পরিবহন খাতে প্রভাব পড়ছে বলে দাবি ভুক্তভোগীদের।

Go to News Site