Somoy TV
আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী ভিয়েতনাম, তবে প্রতিপক্ষ বাংলাদেশকেও হালকাভাবে নিচ্ছে না দলটি। একই সঙ্গে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।ভিয়েতনাম জাতীয় দলের প্রধান কোচ কিম সাং-সিক জানিয়েছেন, অনেকদিন পর পুরো দল একসঙ্গে হয়েছে এবং নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন তিনি।বাংলাদেশ দল নিয়ে বেশ সতর্ক ভিয়েতনাম কোচ। তার মতে, গত বছরের তুলনায় এখন অনেক বদলে গেছে বাংলাদেশ। কিম সাং বলেন, 'তাদের দলে এখন বিদেশে খেলা ফুটবলারও আছে। কিছু খেলোয়াড়ের সঙ্গে আগে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে আমাদের দেখা হয়েছে। বর্তমান দলটি আগের চেয়ে অনেক শক্তিশালী।'এদিকে বিশেষভাবে নজরে আছেন ইংল্যান্ডে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর দিকে। তাকে নিয়ে ভিডিও বিশ্লেষণও করছে ভিয়েতনাম। ভিয়েতনাম কোচ বলেন, 'তার শক্তি মোকাবিলার উপায় খুঁজছি।'আরও পড়ুন: রোনান সুলিভানের জোড়া গোলে দাপুটে জয় বাংলাদেশেরএদিকে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ম্যাচটিকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন। তিনি বলেন, 'আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে অফিসিয়াল ম্যাচের প্রস্তুতি নেয়া। ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।'ভিয়েতনামের আক্রমণভাগের শক্তির কথাও উল্লেখ করেন কাবরেরা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত দুই ফুটবলার সুয়ান সন ও হোয়াং হেনের উপস্থিতিতে প্রতিপক্ষকে বেশ শক্তিশালী মনে করছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন ম্যাচটি কঠিন হবে।বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ম্যাচটি কঠিন হবে, তবে আমরা উন্নতি করছি। আমাদের বিশ্বাস, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে।'প্রীতি ম্যাচ হলেও দুই দলের লক্ষ্যই জয়। একই সঙ্গে এটি দুই দলের জন্যই বড় পরীক্ষার মঞ্চ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ।
Go to News Site