Somoy TV
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬’-এ অংশ নেবেন সাবেক ক্রিকেটাররা, যেখানে মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে এবারের আসরে দেখা যাবে না দেশের কয়েকজন খ্যাতিমান সাবেক ক্রিকেটারকে। ব্যক্তিগত ও অন্যান্য কারণে এই ম্যাচে অংশ নিচ্ছেন না হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। আরও পড়ুন: ইমোশনের বিষয় না, সাকিবকে নিয়ে দীর্ঘমেয়াদে ভাবছে বিসিবি: হাবিবুল বাশার সবুজ দলে রয়েছেন শাহরিয়ার নাফিস, জাবেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন, তুষার ইমরান, আব্দুর রাজ্জাকের মতো ক্রিকেটাররা। দলের ম্যানেজার হিসেবে থাকবেন ফারুক আহমেদ এবং কোচ হিসেবে আছেন খন্দকার ওয়াহিদুল ঘনি। অন্যদিকে লাল দলে আছেন জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, তারেক আজিজ খান, ডলার মাহমুদ, ইলিয়াস সানির মতো খেলোয়াড়রা। এই দলের ম্যানেজারের দায়িত্বে আছেন রকিবুল হাসান, আর কোচ হিসেবে আছেন মোহাম্মদ সারওয়ার ইমরান। আরও পড়ুন: থিকশানাকে দলে নিয়ে যে বার্তা দিল হায়দরাবাদ বিসিবি সবুজ দল: শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু। বিসিবি লাল দল: জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।
Go to News Site