মানিকগঞ্জে নদীতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
Somoy TV

মানিকগঞ্জে নদীতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

মানিকগঞ্জের সদরে নদীতে গোসলে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজারের পুরাতন ট্রলার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নদীতে ডুবে মৃত দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গোসল করতে নেমে হঠাৎ করে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে উদ্ধার করেন।আরও পড়ুন: জামালপুরে নদীতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে ৫, শোকে স্তব্ধ পুরো গ্রামগুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরবর্তীতে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

Go to News Site