Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমানের চাঁদা দাবির একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এ ঘটনার পর তাকে দলটির সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা শাখার অধীনস্থ ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে ওই কমিটির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত Read More
Go to News Site