Somoy TV
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এক বৈপ্লবিক পরিবর্তনের কথা ভাবছে সরকার।এখন থেকে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ নির্দেশনা দেন। আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে একজন শিক্ষার্থী দশম শ্রেণির ক্লাস শেষ করার পরবর্তী বছর এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পায়। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থা বিরাজমান। এর ফলে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন থেকে প্রায় দুই বছর সময় নষ্ট হয়ে যায়। এই জাতীয় ক্ষতি রোধ করতেই পরীক্ষাগুলো বছরের শেষ নাগাদ (৩১ ডিসেম্বর) সম্পন্ন করার পরিকল্পনা নেয়া হয়েছে।মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে যাওয়া জাতীয় জীবনের জন্য বড় ক্ষতি। তাই সময় সাশ্রয়ী এবং কার্যকর পরীক্ষা পদ্ধতি প্রবর্তনে সম্ভাব্যতা যাচাই করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Go to News Site