ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়  নারীর মৃত্যু
Somoy TV

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) নারীর মৃত্যু হয়েছে।বুধবার সকাল ১১দিকে পৌর শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পৌর শহরের ভাদুঘর এলাকায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হবে।আরও পড়ুন: মাদক নিয়ে ভিডিও প্রচার, কনটেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যাপিবিআই’র ফিঙ্গার প্রিন্ট নেয়ার মাধ্যমে অজ্ঞাতপরিচয় নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Go to News Site