Somoy TV
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘোরতর অভিযোগ করেছেন তার ব্যবসায়িক পার্টনার সালাউদ্দিন রুমেল। রমনা থানায় জিডি করলেও মামলা নেয়া হয়নি। প্রভাব খাটিয়ে মামলা নিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা বলেছেন ভুক্তভোগী। কেন মামলা নেয়া হয়নি এই বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কথা বলতে রাজি হননি।৫ আগস্ট পরবর্তী নানা কারণে আলোচনায় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিতর্কিত বিসিবি নির্বাচনে পরিচালক হওয়ার পর আপত্তিকর মন্তব্য করে জন্ম দিয়েছেন একের পর এক সমালোচনা। এবার আসিফ আকবর আলোচনায় ঘোরতর অভিযোগে। বিসিবি পরিচালকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন তার ব্যবসায়িক পার্টনার। ২০০৯ সাল থেকে ১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সালাউদ্দিন রুমেল, পিজি হাসপাতালের এনেস্তেশিয়া বিভাগের প্রধান ডা. শাকিলসহ বেশ কয়েকজনের কাছে থেকে প্রায় ৪ কোটি টাকা নেন আসিফ। কিছু টাকা ফেরত দিলেও প্রায় আড়াই কোটি টাকা ফেরত দেননি এই বোর্ড পরিচালক। অভিযোগ নিয়ে গণমাধ্যমকে সালাউদ্দিন রুমেল বলেন, ‘২০০৯ সালের শেষদিকে আসিফের কিছু টাকার দরকার হয়েছিল। প্রথম ৩০ লাখ পরে ৫ লাখ এবং পরে আরও ৩০ লাখ টাকা দিয়েছি। ডা. শাকিল আহমেদ সহ আরেকজন ডা. দিয়েছেন ৮৮ লাখ ও ৭৭ লাখ টাকা। ২০১৪ সালে তাকে তার একটা পুরো ফ্ল্যাটের টাকা দেওয়া হয়েছে। কিন্তু সে ওই বাসায় উঠতেও দেয় না, ১০ হাজার টাকা বাসা ভাড়া, ১৪ বছর ধরে সেটাও দেয় না।’ আরও পড়ুন: সাকিবকে ‘নবাব’ আখ্যা দিয়ে জন্মদিন উদযাপন আসিফ আকবরের বিভিন্ন সময় টাকা চাইলে হুমকি দিয়েছেন আসিফ আকবর। এমন অভিযোগও তুলেছেন তিনি। শেষ পর্যায়ে ১০ মার্চ রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন এই ভুক্তভোগী। তবে মামলা করতে চাইলে তার কাছ থেকে নেয়া হয়নি মামলা। কেন মামলা নেয়া হয়নি সেই বিষয়ে জানতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। আরও পড়ুন: ইমোশনের বিষয় না, সাকিবকে নিয়ে দীর্ঘমেয়াদে ভাবছে বিসিবি: হাবিবুল বাশার বিষয়টি সুরাহার দাবিতে থানার সামনে অবস্থান করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আইনিভাবে সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
Go to News Site