Somoy TV
ঈদের লম্বা ছুটির পর চট্টগ্রাম ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হলেও কাপ্তাইয়ের পেট্রোল পাম্পগুলোতে তীব্র সংকট দেখা দিয়েছে।পাম্পগুলো স্বল্প পরিমাণে তেল বিক্রি করায় চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না পর্যটক ও স্থানীয় চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ছোট-বড় বিভিন্ন যানবাহনের চালক ও মালিকরা।বুধবার (২৫ মার্চ) কাপ্তাইয়ের নতুন বাজার, বড়ইছড়ি, কেপিএমসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। জানা গেছে, চট্টগ্রাম ডিপো থেকে পেট্রোল, ডিজেল, জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। এরপরও পাম্পগুলোতে তেলের এই সংকট কাটেনি। তেলের এই সংকটের কারণে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে। জ্বালানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহন মালিক, পর্যটক ও চালকদের। ভুক্তভোগী চালকরা অভিযোগ করেন, পেট্রোল পাম্পগুলো থেকে ট্যাক্সিসহ বড় যানবাহনে এক হাজার টাকার এবং মোটরসাইকেলে ২০০ টাকার তেল নির্ধারণ করে বিক্রি করা হচ্ছে। এতে তাদের চাহিদা পূরণ হচ্ছে না। সীমিত এই তেল নিয়ে দূরের পথে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানান তারা। অনতিবিলম্বে তেলের সংকট দূর করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন চালক ও মালিকরা। আরও পড়ুন: পাম্পের দীর্ঘ লাইনে গ্রাহকদের মধ্যে হাতাহাতি, সেনা মোতায়েনকাপ্তাই বড়ইছড়িতে অবস্থিত আশা ওয়েল লিমিটেড স্টেশন’ নামের একটি পেট্রোল পাম্পের মালিক বাবলু বিশ্বাস অমিত জামান জানান, ডিপো থেকে তাদের তেল কম দেয়া হচ্ছে। ফলে কাপ্তাইয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে কাপ্তাই উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী স্বচ্ছতা বজায় রাখতে সার্বক্ষণিক মনিটরিং করছেন।
Go to News Site