লাঙ্গলবন্দের তীর্থস্থানকে হেরিটেজ করতে সংস্কৃতিমন্ত্রীর উদ্যোগ
Somoy TV

লাঙ্গলবন্দের তীর্থস্থানকে হেরিটেজ করতে সংস্কৃতিমন্ত্রীর উদ্যোগ

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের স্নান উৎসবের তীর্থ স্থানকে হেরিটেজ হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় নিতাই রায় চৌধুরি এ কথা বলেন।সংস্কৃতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনিসহ এমপি ও মন্ত্রীরা শপথ নেয়ার পর থেকে মন্ত্রীসভা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করে নতুন স্বপ্ন ও সম্ভাবনাকে জাগিয়ে তুলেছে।’মন্ত্রী বলেন, ‘লাঙ্গলবন্দের তীর্থ স্নান দেশের পুরনো ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে লাঙ্গলবন্দকে হ্যারিটেজের অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব।’সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীসহ এমপি এবং মন্ত্রীরা  শপথ নেয়ার পর মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দিনে এবং রাতে সমান করে অফিসে যাই। এমপি এবং মন্ত্রীরা তিন ঘণ্টাও ঘুমায় না। আমরা টিমওয়ার্ক করে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি। সেই দেশের নতুন স্বপ্ন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে।’আরও পড়ুন: নদের চাঁদ ঘাটে সংস্কৃতিমন্ত্রী, ইতিহাস সংরক্ষণে দিলেন নির্দেশনানিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘বিগত ১৭ বছর যাবত দিনের ভোট রাতে হয়েছে। আমরা বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে চাই। কারো সঙ্গে বিভাজন-বিভেদ চাই না। আমরা ঐক্য ও শান্তি চাই। এখানে হিন্দু ধর্মের মানুষের যে অধিকার, একই অধিকার  মুসলমান এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও। বিএনপি এই নীতি বিশ্বাস করে বলেই ৫ আগস্টের পর বিএনপির লোকজন হিন্দুদের পাশে দাঁড়িয়েছে।’এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, স্নান উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Go to News Site