১৮ বছর আগের চুক্তি কোটিপতি বানাল ওয়ার্নের পরিবারকে
Somoy TV

১৮ বছর আগের চুক্তি কোটিপতি বানাল ওয়ার্নের পরিবারকে

জীবিত অবস্থায় শেন ওয়ার্নের নেয়া জীবনের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের পুরস্কার পেতে যাচ্ছে তার পরিবার। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান র‌য়্যালসে খেলার সময় ওয়ার্নের ছিলো মালিকানা চুক্তি। বিক্রির সময় সেই হিসসা হিসেবে ওয়ার্নের পরিবার পেতে যাচ্ছে প্রায় ৬০০ কোটি টাকা। এদিকে, রাজস্থান র‌য়্যালস বিক্রির এক দিন পরই রেকর্ড ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেছে আইপিএল'র আরেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।জীবনের কিছু সিদ্ধান্তের হয়তো তাৎক্ষণিক প্রতিফলন থাকে না। কিন্তু একটি নির্দিষ্ট সময় শেষে তা বিশাল মূল্য বয়ে আনে। এমনই এক সিদ্ধান্ত নিয়েছিলেন শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসে থাকার সময়। তিনি পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তার নেয়া সিদ্ধান্তের সুফল পেতে চলেছে তার পরিবার।২০০৮ থেকে ১২ আইপিএল ফ্র্যাঞ্চাইজিটিতে অজি কিংবদন্তি ছিলেন চার বছর। প্রথম আসরে অংশ নিয়েই দলকে করেছিলেন চ্যাম্পিয়ন। তার আগে রাজস্থানের সঙ্গে করেছিলেন টেকিনিক্যাল কনট্রাক্ট। ওয়ার্নের গুরুত্ব বুঝে মালিক পক্ষও সেটা মেনে নিয়েছিলেন নির্ধিদায়।রাজস্থান রয়্যালসে শুধু ক্রিকেটার হিসেবেই খেলেননি শেষ ওয়ার্ন। একই সঙ্গে ছিলেন দলের অধিনায়ক ও কোচ। পাশাপাশি দায়িত্ব পালন করতেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট অপরারেশন্স প্রধান হিসেবে। এতসব গুরুদায়িত্ব পালনের জন্য রাজস্থানের মালিকানার শূন্য দশমিক ৭৫ শতাংশ শেয়ার দাবি করেছিলেন তিনি এবং প্রতি বছর এই হারে ওয়ার্নের মালিকানা বৃদ্ধি পাবে।আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা শেন ওয়ার্নের শর্ত মেনে নিতে কোনো কাল বিলম্ব করেনি। মোট চার বছর ফ্র্যাঞ্চাইজিটিতে খেলেছেন সর্বকালের সেরা লেগ স্পিনার। তাতেই রাজস্থানের মোট শেয়ারের ৩ শতাংশের মালিকানা পেয়ে গিয়েছিলেন ওয়ার্ন।আরও পড়ুন: মোস্তাফিজের বিকল্প খুঁজে নিলো কলকাতা সম্প্রতি মার্কিন ব্যবসায়ী কাল সোমানি ১৬৩ কোটি ডলারে রাজস্থান কিনে নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার কোটি টাকার বেশি। এই মূল্য অনুযায়ী ওয়ার্নের ৩ শতাংশ শেয়ারের দাম দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা।যদিও নিজের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্সের সুফল ভোগ করে যেতে পারলেন না শেন ওয়ার্ন। ২০২২ সালে থাইল্যান্ডে মারা যান এই অজি কিংবদন্তি। আইন অনুযায়ী এখন সম্পদের মালিক তার পরিবার। তবে এখনই এই টাকা পাচ্ছেন না তারা। আইপিএলর চলতি আসরের পর বিসিসিআইয়ের অনুমোদন সাপেক্ষে রাজস্থান রয়্যালসের নতুন মালিকানার বিষয়টি কার্যকর হবে। ওয়ার্নের পরিবার চাইলে সেই মালিকানা বিক্রি করে অর্থ বুঝে নিতে পারবে।এদিকে, রাজস্থান রয়্যালস বিক্রির পরপরই রেকর্ড দামে বিক্রি হয়ে গেছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারে বর্তমান আইপিএল চ্যাম্পিয়নদের কিনে নিয়েছে আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন একটি ব্যবসায়ী জোট। নতুন চুক্তিতে ফ্যাঞ্চাইজিটির মালিকানায় আরও আছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন। এ জন্য বাংলাদেশি মুদ্রায় তাদের খরচ হয়েছে প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকা।

Go to News Site