আজ কোথায় কী?
Somoy TV

আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।বৃহস্পতিবার (২৬ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভোর ৫ টা ৫৬ মিনিটে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। সকাল পৌনে ১০টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ড কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লবে ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছাত্রশিবির ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর।  সকাল ১০টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত এই র‌্যালি প্রদক্ষিণ হবে।

Go to News Site