পিএসএলে দল পেলেন খাজা
Somoy TV

পিএসএলে দল পেলেন খাজা

আজ পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। তার ঠিক আগে এই লিগে খেলার জন্য ডাক পেলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা।। ইংলিশ ব্যাটার লরি ইভান্সের পরিবর্তে অস্ট্রেলীয় তারকা ব্যাটার উসমান খাজাকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডিজ।লরি ইভান্স ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর দ্রুত বিকল্প হিসেবে উসমান খাজার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে পিন্ডিজ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের শুরু থেকে অজি ওপেনারকে পাবে তারা।উসমান খাজা পাকিস্তানের ইসলামাবাদে জন্ম হলেও অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। চলতি বছরে তিনি বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের অধিনায়কত্বও করেছেন। পিন্ডিজের ব্যাটিং লাইনআপে তার অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন: থিকশানাকে দলে নিয়ে যে বার্তা দিল হায়দরাবাদ  পিএসএলের এবারের আসর চলবে—২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। জ্বালানি সাশ্রয় এবং নিরাপত্তার কারণে ভেন্যুর সংখ্যা কমানো হয়েছে এবং দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করা হবে।টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন।

Go to News Site