Somoy TV
বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শয়ন (২৪) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন।বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মো. শয়ন (২৪) ওই ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত টিপু মণ্ডলের ছেলে। তিনি জোড়গাছা এলাকায় হাটে ব্যবসা করতেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী। শয়নের স্বজনেরা জানান, রাতে শয়ন জোড়গাছা পূর্বপাড়ার টগরের স-মিল এলাকায় গিয়েছিলেন। সেখানে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে শজিমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আসার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল কালামের শয়নের চাচা ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমিন বলেন, আমি বগুড়া শহরে বাস করি। ফোনে খবর পেয়ে হাসপাতালে আসছি। এসে দেখি শয়নকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। হত্যাকাণ্ড সম্পর্কে আমরা এখনও কিছুই জানি না। তবে এখানে আসার পর জানতে পেরেছি তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। তার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব ছিল- এমনটাও আমাদের জানা নেই।নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন জানান, শয়ন সারিয়াকান্দির একজন একনিষ্ঠ কর্মী। তার হত্যার খবর আমরা খুবই মর্মাহত। এর সুষ্ঠু বিচার দাবি করছি। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, তার বুকের নিচে ছুরিকাঘাতের জখম রয়েছে। হাসপাতালর আনার পথেই তিনি মারা যান। সারিয়াকান্দি থানার তদন্ত (পরিদর্শক) নূর আলম বলেন, জোড়গাছা এলাকায় ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যার কারণ পুলিশ খতিয়ে দেখছে।
Go to News Site