ঢাকার তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
Somoy TV

ঢাকার তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

গত বুধবার রাতের বৃষ্টির কারণে কিছুটা শীতল ছিল রাজধানী। তবে আজ বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়ার কথা জানিয়ে আবহাওয়া অফিস।ঢাকা ও আশপাশ এলাকার জন্য দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। আরও পড়ুন: ৬০ কিমি বেগে ঝড় হতে পারে দেশের সাত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ঢাকার ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়বে আর রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

Go to News Site