Somoy TV
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ারকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নবনিযুক্ত পরিচালক ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার একজন প্রখ্যাত নেফ্রোলজিস্ট। এর আগে তিনি নিকডুতে সহযোগী অধ্যাপক (ইনসিটু প্রফেসর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। আরও পড়ুন: দুপুরে কিডনি রোগীর জন্য স্বাস্থ্যকর খাবার কী? চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদান করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট সংক্রান্ত গবেষণায় ডা. রাশেদ আনোয়ারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক এবং চিকিৎসা শিক্ষায় নিবেদিতপ্রাণ একজন শিক্ষক।
Go to News Site