Jagonews24
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে। জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মোহাম্মদ জামাল উদ্দিন, আর্মার্ড; আ. কাইয়ুম, আর্টিলারি; মোহাররম হোসেন, আর্টিলারি; সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, ইঞ্জিনিয়ার্স; ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার্স; শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; আবদুল কাদের, সিগন্যালস্; কাজী মোকাররম হোসেন, ইস্ট বেঙ্গল; হাবিবুর রহমান, ইস্ট বেঙ্গল; মোহাম্মদ তাজুল ইসলাম, ইস্ট বেঙ্গল; মোহাম্মদ কিবরিয়া কামাল, ইস্ট বেঙ্গল; মোহাম্মদ কামরুজ্জামান, ইস্ট বেঙ্গল; খালেদ মোর্শেদ নীরব, বীর; শেখ কামাল উদ্দিন, এএসসি; ওবায়দুর রহমান সেখ, ইএমই; আবুল হাশেম, ইএমই এবং আব্দুল কাদের, সিএমপি। সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। টিটি/এমকেআর
Go to News Site