সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক রিপন আর নেই
Somoy TV

সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক রিপন আর নেই

বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি জাকী আহমেদ রিপন বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।জাকী আহমেদ রিপনের মৃত্যুতে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। তার এই অকাল প্রয়াণে ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।আরও পড়ুন: এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করলো বাংলাদেশবাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিগত কমিটির সদস্যও ছিলেন রিপন। ফেডারেশন এবং অলিম্পিকে থাকলেও নিবেদিতপ্রাণ হকি সংগঠক হিসেবেই তাকে চিনত সবাই।রিপনের বয়স ৬০ পেরিয়েছিল। দুই কন্যার মধ্যে একজনকে বিয়ে দিয়েছেন সম্প্রতি। বিদায়কালে স্ত্রী ও দুই কন্যাকে রেখে গেছেন।

Go to News Site