Somoy TV
ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। অপারেশনের পর প্রিয় সহকর্মী কেমন আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী চঞ্চল চৌধুরী।বুধবার (২৫ মার্চ) ফেসবুকে নতুন একটি ছবি আপলোড করেন চঞ্চল চৌধুরী। ছবিতে দেখা যাচ্ছে, প্রিয় সহকর্মীর বাসায় পরিবার নিয়ে বেড়াতে গেছেন চঞ্চল। ঈদের ছুটির এ মুহূর্তকে সেরা একটি মুহূর্ত বলেন জানান অভিনেতা। ক্যাপশনে চঞ্চল লেখেন,এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখবো এটাই ছিলো সৃষ্টিকর্তার কাছে বিনীত প্রার্থনা! চঞ্চল আরও লেখেন,আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি, আমরা অনেক দ্রুতই তাকে ক্যামেরার সামনে দেখবো। অনেক শুভ কামনা বাবু ভাই, আপনি একজনই। আরও পড়ুন: স্বাধীনতা দিবসে শাবনূরের আবেগী ফেসবুক পোস্ট গত ১৯ ফেব্রুয়ারি সফল ওপেন হার্ট সার্জারি হয় ফজলুর রহমান বাবুর। অপারেশনের পর প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকেন এবং ৩ মার্চ বাসায় ফেরেন। এবারের ঈদে বাবুর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’। অন্যদিকে চঞ্চল চৌধুরী অভিনীত দুটি সিনেমা এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমা দুটি হলো ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’। আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর
Go to News Site