লাল সবুজ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
Jagonews24

লাল সবুজ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহতকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়, অপরজন গুরুতর আহত হন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সায়ীদ আলমগীর/এএইচ/জেআইএম

Go to News Site