পাচারকারীরা পালালেন মিয়ানমারে, সীমান্তে মিলল ৪ লাখ ২০ হাজার ইয়াবা
Somoy TV

পাচারকারীরা পালালেন মিয়ানমারে, সীমান্তে মিলল ৪ লাখ ২০ হাজার ইয়াবা

মিয়ানমার থেকে পাচারকারীরা ইয়াবা চালান নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে ছিলেন বিজিবির সদস্যরা।তথ্য মতে, পাচারকারীরা চালান নিয়ে প্রবেশের চেষ্টাও করেছিল। কিন্তু বিজিবির উপস্থিতি টেরে পেয়ে ৩ জন পাচারকারী পাশের ঘেরের পানি দিয়ে সাঁতরে মিয়ানমারে পালিয়ে যান। আর ঘটনাস্থলে পাওয়া প্লাস্টিকের বস্তায় মিলেছে ৪ লাখ ২০ হাজার ইয়াবা। বৃহস্পতিবার ভোরে টেকনাফের জীম্বংখালীর সীমান্ত পিলার বিআরএম-১৭ এর কাছে সাকেরের ঘের এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, উখিয়াস্থ বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।আরও পড়ুন: উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্নতিনি বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Go to News Site