Somoy TV
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ স্নান উৎসবকে ঘিরে এই যানজট এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের।ঈদের ছুটি শেষ পর্যায়ে বৃহস্পতিবার সকাল থেকে যানবাহনের মাত্রাতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয় যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁ পেরিয়ে গজারিয়া অংশের ঢাকামুখী লেনে ছড়িয়ে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব বুধবার শুরু হয়েছে যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। উৎসবের প্রথম দিন পুণ্যার্থীদের সমাগম কিছুটা কম থাকায় মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে পরদিন বৃহস্পতিবার সকাল থেকে যানজটের সৃষ্টি হয়।বাস চালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘কুমিল্লা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সকাল ছয়টায় রওনা হয়েছি। এখন ৯ টা বাজে মাত্র ভাটেরচর এলাকায় আসলাম। যাত্রীরা বিরক্ত হয়ে পড়েছে। ঈদের ছুটি কাটিয়ে সপরিবারে ঢাকায় যাচ্ছি, যানজটের কারনে দাউদকান্দী থেকে দুই ঘণ্টায় জামালদী বাস স্ট্যান্ডে এসেছি। ছেলে মেয়ে নিয়ে অস্থিরতায় আছি।’ আরও পড়ুন: ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহতভবেরচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ কামাল আখন্দ বলেন, সোনারগাঁও লাঙ্গলবন্দর এলাকায় হিন্দু ধর্মালম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে কয়েক লক্ষাধিক লোকের সমাগম হয়েছে যার ফলে ঢাকা গামী লেনে যানজট সৃষ্টি হয়। তার প্রভাব গজারিয়া অংশে পরেছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
Go to News Site