Somoy TV
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কের পাকুন্দিয়ায় উপজেলার মাইজহাটি এলাকায় এ ঘটনা ঘটে।কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে । তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।পুলিশ জানায়, কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাব্বির। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এটি গুরুতর আহত হন কলেজ ছাত্র সাব্বির। আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: গায়ে ধাক্কা লাগা নিয়ে ভৈরবে ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ববি আক্তার জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় কটিয়াদী হাইওয়ে পুলিশ।
Go to News Site