Somoy TV
ভৌতিক সিনেমা ‘ভূত বাংলা’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমার। এ সিনেমায় নায়কের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।প্রিয় দর্শনের পরিচালনায় নির্মিত ‘ভূত বাংলা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার। রহস্যে ঘেরা হরর সিনেমাটির গল্প এগিয়েছে ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে। একটি প্যালেস থেকে শুরু হয় গল্প। যেখানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। জনজীবনে ছড়াতে শুরু করে আতঙ্ক। ভূতের ভয়ের সঙ্গে কমেডির মিশেলে তৈরি এ সিনেমায় অক্ষয় কুমার, ওয়ামিকা গাব্বি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, মঞ্জু যোশি, রাজপাল যাদব, যিশু ইউ সেনগুপ্তের অভিনয়শিল্পীরা। আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর নেটদুনিয়ায় ইতিমধ্যে মুক্তি পেয়েছে এ সিনেমার টিজার ও গান ‘তু হি দিশা’, যা নেটেজেনদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। চলতি বছর আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আরও পড়ুন: সহ-অভিনেতার সঙ্গে ‘প্রেম’ করতে চান পরিণীতি, নেপথ্যে কী?
Go to News Site