বর্ণাঢ্য আয়োজনে রূপগঞ্জে মহান স্বাধীনতা উদযাপন
Somoy TV

বর্ণাঢ্য আয়োজনে রূপগঞ্জে মহান স্বাধীনতা উদযাপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সরকারি মুড়াপাড়া কলেজ স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিভিন্ন বাহিনীর সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে দেশাত্মবোধ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।আরও পড়ুন:  যাচ্ছিলেন কক্সবাজার, পথে দুর্ঘটনা দেখে থামলে দুই বন্ধুকে পিষে দেয় ট্রাকদিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, বাংলাদেশ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন এবং শৃঙ্খলাবদ্ধ প্রদর্শনের মাধ্যমে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন।অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের ত্যাগের কথা তুলে ধরেন। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Go to News Site