বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা
Somoy TV

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। পোস্টে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ সরকার এবং বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিনটির উদযাপন, যা স্বাধীনতা ও ভবিষ্যতের আশাকে গভীরভাবে তুলে ধরে, যা সকল বাংলাদেশিকে তাদের দেশের অব্যাহত উন্নতির জন্য সচেষ্ট হতে অনুপ্রেরণার উৎস হবে। আরও পড়ুন: মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত এতে আরও বলা হয়, মালদ্বীপ বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিবেশী এবং উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে। আমাদের ঘনিষ্ঠ জনগণের মধ্যে আদান-প্রদান দীর্ঘকাল ধরে আমাদের অংশীদারিত্বকে সংজ্ঞায়িত করেছে এবং আমাদের পারস্পরিক অগ্রগতিতে অবদান রেখেছে এবং আমাদের সহযোগিতা জোরদার করার জন্য আমরা যে ইতিবাচক কাজগুলো করে আসছি, তা তুলে ধরতে পেরে আমি আনন্দিত। মহান স্বাধীনতা ও ৫৬তম জাতীয় দিবস আজ (বৃহস্পতিবার)। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার ডাক এসেছিল। এদিন আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। আজ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনার দিন।

Go to News Site