Somoy TV
সাতক্ষীরায় তেলের ব্লাকমার্কেটিং বন্ধ করতে মোটরসাইকেলের তেল নিতে লাগবে ডিসি’র ফুয়েল কার্ড। আর এ নির্দেশনা মানতে ৫ শর্ত আরোপ করা হয়েছে।সাতক্ষীরা জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে নতুনভাবে কড়াকড়ি আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসকের (ডিসি) সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো মোটরসাইকেলচালক পাম্প থেকে তেল নিতে পারবেন না বলে পাম্প মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে অভিযোগ রয়েছে একই মোটরসাইকেলে বিভিন্ন পাম্প থেকে তেল নিয়ে বাইরে অধিক দামে বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসকের (ডিসি) সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ সিস্টেম চালু করা হলে অতিরিক্ত তেল নেয়া বন্ধ হবে। বন্ধ হবে ব্লাক মার্কেটিং। যদিও এ নিয়ম এখনও চালু করা হয়নি বলে সময় সংবাদকে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘ফুয়েল কার্ড’ সিস্টেম চালু করা হবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আরও পড়ুন: ঈদে মামা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যুবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলায় শৃঙ্খলা বজায় রাখতে এবং জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেয়া যাবে। নির্ধারিত সময়ের পর কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল দেয়া যাবে না।একইভাবে তেল নেয়ার সময় চালককে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও হালনাগাদ ট্যাক্স টোকেন সহ হেলমেট থাকতে হবে। হেলমেট বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে কোনোভাবেই তেল দেয়া নিষেধ করা হয়েছে।জেলা প্রশাসক জানিয়েছে, নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ চালু করা হলে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে পেট্রোল ও অকটেন বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত পাম্প ছাড়া খোলা বাজারে তেল কেনাবেচা বন্ধের নির্দেশও দেয়া হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প মালিক বা চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site